গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে একটি হাতি দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তিন সন্তানের জাহানারা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
১১ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহানারা বেগম হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের হবিবরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দিঘলকান্দি গ্রামের বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন জাহানারা বেগম। দুপুরের দিকে এ বাড়ির পাশ দিয়ে একটি হাতি যাচ্ছিলো। এই হাতিটি এক নজর দেখার জন্য বাড়ির ছাঁদে ওঠেন জাহানারা। এসময় পা ফসকে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।