1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ২ জন। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় গোপালগঞ্জের কাশিয়ানীতে এ দুর্ঘটনা ঘটে।

সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

ওসি আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা ও ভগ্নিপতি, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। ভোর পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এমদাদুল, তার বাবা ও ভগ্নিপতি মারা যান। আহত হন তার বন্ধু ও ড্রাইভার।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft