1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সুন্দরগঞ্জে হাত-পা বেঁধে স্ত্রীকে হত্যার অভিযোগ : বন্যার পানিতে ভেসে উঠলো লাশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাসিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পরে বন্যার পানিতে নিমজ্জিত পাট ক্ষেতে লাশ ফেলে পালিয়েছে পাষন্ড স্বামী। গত ৩০ জুন মঙ্গলবার রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের পাড়াসাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

থানা ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল পাড়াসাদুয়া গ্রামের শুকুর আলীর মেয়ে নাসিমা আক্তারের (৩০) প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে ঢাকায় গার্মেন্টে চাকুরি করতেন তিনি । সেখানে চাকুরিকরাকালীন সময়ে মধু মিয়া (৩৮) নামে এক প্রবাসীর সাথে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে মধু মিয়া দেশে ফিরে এলে প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। মধু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। বিয়ের পর থেকেই তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকাতেই বসবাস করতেন। করোনাভাইরাসের কারণে তারা দুজনেই মাসখানেক আগে নাসিমার বাবার বাড়িতে আসেন। তবে বন্যায় নাসিমার বাবার বাড়ি কোমর পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় ওই বাড়ির লোকজন পার্শ্ববর্তী উঁচু বাড়িতে অবস্থান নিলেও নাসিমা ও তার স্বামী মধু মিয়া সেখানেই উচু বিছানা বানিয়ে রাতযাপন করতে থাকে। মঙ্গলবার সকালের দিকে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে নাসিমার ভাই জাহাঙ্গীরসহ কয়েকজন বন্যার পানি ভেঙে ওই বাড়িতে ঢুকে তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বিকাল ৪টার দিকে ওই বাড়ির ৫০ গজ দুরে পাট ক্ষেতে নাসিমার হাত-পা বাঁধা লাশ ভেসে উঠে। এরপর খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে নাসিমার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নাসিমার ভাই জাহাঙ্গীরআলমবাদি হয়ে ১ জুলাই বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft