1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সুদানে সহিংসতায় নিহত ৬০: জাতিসংঘ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন করে সহিংসতায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছে আরও ৬০ জন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রায় ৫শ জন সশস্ত্র ব্যক্তি বেইদার উত্তরাঞ্চলীয় মাস্তেরি শহরে হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় মাসালিত সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বাড়ি ঘর এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র লুট করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে।

ওসিএইচএর খারতুম অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এটা সর্বশেষ হামলার ঘটনা যেখানে বেশ কিছু গ্রাম এবং বাড়ি-ঘর, মার্কেট এবং দোকান-পাটে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে, ওই হামলার পর শত শত স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। মাসালিত সম্প্রদায়ের লোকজন বলছে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তারা তাদের মৃত স্বজনদের মরদেহ দাফন করবে না।

এদিকে, রবিবার সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জানিয়েছেন, সরকার ওই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী পাঠাবে। তিনি এই বিবৃতি দেওয়ার দু’দিন আগেই বন্দুকধারীরা ওই অঞ্চলে হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft