1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাতবোমা বিস্ফোরণে সাইফুদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার এলাকার ৯নং ওয়ার্ড মর্দানার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন মর্দানার আইয়ূব বাজার-বামনপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।স্থানীয়রা জানায়, একটি প্রাইভেটকার এবং ছয় থেকে সাতটি মোটরসাইকেলের একটি গ্রুপ আইয়ূব বাজার এলাকায় পৌঁছামাত্র ৫-৭টি হাতবোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এ ঘটনায় সাইফুদ্দিন মারাত্মকভাবে আহত হন।

প্রথমে আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাইফুদ্দিন মারা যান।

৯নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল আলম জেম বলেন, আইয়ূব বাজার মোড়ে মমিন ও কেরামত গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, তার নেতৃত্বে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার কথা শোনা গেছে। পুলিশি অভিযান অব্যহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে ।

তবে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল আলম ওরফে জেম ও আবদুস সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা বিদ্যমান বলেছে এলাকাবাসী।

নিহত সাইফুদ্দিনের ভাই তাইফুর রহমান ২০১৭ সালের ৩ নভেম্বর দুপুরে নিজ বাড়ির ছাদে বোমা বানানোর সময় বিস্ফোরণে মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft