1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

শাহেদ-সাবরিনার ছিল গোপন সম্পর্ক, যেতেন ডিজে পার্টিতেও!

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের পরীক্ষা জালিয়াতির মামলায় গ্রেফতার জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকিজি) চেয়ারম্যান ডা. সাবরিনার সঙ্গে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ করিমের পূর্ব পরিচয় ছিল। তাদের মধ্যে গোপন সম্পর্ক ও সখ্যতাও ছিল, এমনকি তারা একসঙ্গে ডিজে পার্টিতেও যেতেন।

ডা. সাবরিনাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে এসেছে বলে জানা গেছে।

এছাড়া জেকেজির উত্থানের নেপথ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের বড় একটি চক্র সক্রিয় ছিল বলে জানা গেছে। ওই চক্রটির মাধ্যমেই জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা স্বাস্থ্য অধিদফতর থেকে করোনার নমুনা পরীক্ষার অনুমতি বাগিয়ে নেন।

এরইমধ্যে জেকেজির প্রধান নির্বাহী ও ডা. সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকেও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ কর হচ্ছে। স্বামী-স্ত্রী দুজনই এখন ডিবি পুলিশের নজরদারিতে রিমান্ডে আছেন। ইতোমধ্যে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। ওইসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

গতকাল রবিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, অন্যের সিমকার্ড ব্যবহার করে প্রতারণা করতেন সাবরিনা। সাবরিনা ও আরিফের মোবাইল ফোনের কললিস্ট ধরে গোয়েন্দারা প্রায় দুই ডজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন। তাদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের ব্যাকগ্রাউন্ড, নানা তথ্যউপাত্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তদন্তের স্বাস্থ্য গোয়েন্দা কর্মকর্তারা এখনও কারও নাম প্রকাশ করেননি।

এদিকে করোনা পরীক্ষা জালিয়াতির অভিযোগে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা থেকে গ্রেফতার হওয়া শাহেদ করিম ১০ দিনের রিমান্ডে আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft