
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সদ্য জয়ী হওয়া বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) আসনের শাহিন চাকলাদার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।