
লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুই মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার ভোরে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরীপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
রায়পুর থানা পুলিশ জানায়, শনিবার ভোররাতে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের খোয়াবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা রায়পুরের চৌধুরী পোলের এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই চালক নিহত হয়।
নিহতদের বয়স ৪০/৪৫ বছর। নিহতদের একজন নারায়ণগঞ্জের ও অন্যজনের ঠিকানা মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ওই দুই চালকের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জলির জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখন নিহত দুইজনের নাম জানা যায়নি। পড়ে যাওয়া দুইটি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।