1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

রোহিঙ্গাদের জন্য ৩০৪ কোটি টাকা দিচ্ছে ইইউ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের সহায়তায় ৩০৪ কোটি টাকা (৩২ মিলিয়ন ইউরো) দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সহায়তার ঘোষণা আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে প্রায় ১১৪ কোটি টাকা ব্যয় হবে রোহিঙ্গা শরণার্থী শিবির ও ওই এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায়। আর বাকি ১৯০ কোটি টাকা খরচ হবে রোহিঙ্গা ও স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন কাজে। ১৯০ কোটি টাকার প্রায় সাড়ে ৯ কোটি টাকা মিয়ানমারের সঙ্গে আন্তঃসীমান্তে কাজ করার বিভিন্ন সংস্থার উদ্যোগের পেছনে খরচ করা হবে বলে জানিয়েছে ইইউ।

ইইউ রাষ্ট্রদূত রেনজি টিরিংককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে বদান্যতা ও মানবিকতা দেখিয়েছে, তাতে অংশগ্রহণের জন্য এই ৩২ মিলিয়ন ডলারের অনুদান।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবিলায় বাছাই করা দেশগুলোতে টিম ইউরোপের সাড়াদানের যে প্রক্রিয়া তার অংশ হিসেবে দেওয়া হচ্ছে এ সহায়তা। মহামারীর কারণে অধিক খারাপ অবস্থার মুখোমুখি হওয়া রোহিঙ্গা শিবির ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সংকটের পেছনে তা খরচ হবে।

ইইউ বলেছে, এই সহায়তার মাধ্যমে যে ?উদ্যোগ তা বাস্তবায়ন করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, ইউনিসেফ এবং জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft