1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

রাষ্ট্রপতির কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ছোট ভাই আবদুল হাই এর মৃত্যুতে দেশ ও দেশের বাইরে যেসব ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধীজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যাঁরা শোকের সময় পাশে থেকে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাঁদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বর্ষার এ মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূরদূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আবদুল হাই এর নামাজে জানাযায় যাঁরা অংশগ্রহণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাঁদের প্রতিও রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, পিজিআর, এসএসএফ, পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, এলাকার সর্বস্তরের জনগণ যাঁরা নানা প্রতিকূলতা সত্বেও নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, শোকের এ সময়ে শুভানুধ্যায়ীদের সহানুভূতি ও সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মনে সাহস যোগাবে এবং ভবিষ্যত চলার পথ সুগম করবে। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft