1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

যশোর-৬ বগুড়া-১ আসনে উপনির্বাচন আজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

আজ জাতীয় সংসদের যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন। নির্বাচনি মালামাল ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুরক্ষাসামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে।

দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলবে।

এদিকে যমুনা নদীর পানি বেড়ে গতকাল সোমবার চারটি ভোটকেন্দ্র প্লাবিত হয়েছে। এসব কেন্দ্র সরিয়ে নতুন বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী কেন্দ্র করতে হবে বলে বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মাহবুব আলম শাহ জানিয়েছেন। তিনি বলেন, ‘কমিশন ইতিমধ্যে আমাদের বলেছে, পানি বাড়তে থাকলে বিকল্প প্রস্তাব দ্রুত অনুমোদন দেবে।’

বিএনপি ও জাতীয় পার্টি-জাপার প্রার্থী থাকলেও ভোট নিয়ে তাদের অনীহার মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীর জন্য এটা হতে যাচ্ছে অনেকটা ‘আনুষ্ঠানিকতার’ নির্বাচন। বিএনপি বলছে, এ সময় ভোটে অংশগ্রহণ থাকবে না; আর জাতীয় পার্টি ভোট পেছানোর দাবি জানিয়ে সাড়া পায়নি।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে অনুষ্ঠিত তিন উপনির্বাচনের মধ্যে ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনে ভোট পড়েছিল শতকরা মাত্র ৫ ভাগ। আর ব্যালটের ভোটে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপস্থিতি ছিল যথাক্রমে ৬০ ও ৬৯ শতাংশ।

১৮ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি একই দলের ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়। ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। আর ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ ভোটারের বগুড়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাহাদারা মান্নান (নৌকা), এ কে এম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র-ট্রাক)।

এদিকে বগুড়া-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপসচিব মাহবুব আলম শাহ আরো জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় বগুড়ার অন্তত ১০টি ভোটকেন্দ্র স্থানান্তরিত করে উঁচু ও নিরাপদ জায়গায় স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের তালিকা গেজেটও করা হয়েছে। কোনোভাবেই ভোট দিতে আর অসুবিধা হবে না, ভোটাররাও নির্বিঘ্নে আসতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft