1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

মোবাইলে অডিও বার্তায় ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তবে সাধারণত লিখিত বার্তায় তিনি এই শুভেচ্ছা জানিয়ে থাকলেও এবার অডিও বার্তায় তিনি সবার কাছে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

দেশের সব মোবাইল গ্রাহকের কাছে ভয়েস মেসেজ আকারে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা।

মোবাইলে পাঠানো ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাস মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

আত্মত্যাগের শিক্ষা প্রয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আসুন, কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।’

ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অডিও বার্তার শেষ ভাগে তিনি বলেন, ‘করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft