1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুই বাস খাদে, নিহত ১

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুটি বাস সড়কের পাশের খাদে পড়েছে। গাজীপুরের কালীগঞ্জে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দিনা নাজনীন (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনা নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় বাদশা পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা থেকে ভৈরবগামী (ঢাকা মোট্রো-ব-১১-৪৭৩৪) বাসটি সড়কের উত্তর পাশের খাদে ও ভৈরব থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-১৪-৪৬১৯) বাসটি সড়কের দক্ষিণ পাশে পানিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft