1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

মহিমাগঞ্জ রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবীতে ১৩ জুলাই সোমবার থালা হাতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি সকাল সাড়ে আটটা থেকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকল এলাকায় এ কর্মসূচি শুরু করেন। পরে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা ও আখচাষীদের আখের মূল্য পরিশোধ সহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তারা বেতনভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীণ সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যু মুক্তকরণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন।

অবিলম্বে এসব সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা বক্তব্য বাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু প্রমূখ।

সমাবেশ থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখচাষীদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্নদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft