1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ভারতে ডাক্তার পরিচয়ে করোনা আক্রান্ত নারীকে ধর্ষণ!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের একটি কোয়ারেন্টিন সেন্টারে করোনায় আক্রান্ত এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাতে ৪০ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পানভেল থানার পুলিশ কর্মকর্তা অশোক রাজপুত। খবর দ্য হিন্দুর

মামলায় বলা হয়েছে, করোনার উপসর্গ দেখা যাওয়ার পর অভিযোগকারী ওই নারীকে পানভেলের কোনগাঁওয়ের ইন্ডিয়াবুলস কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে আসা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেও সেখানেই রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর কক্ষে যায়। সেখানে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত।

সহকারী পুলিশ পরিদর্শক নীতিন পাগর জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় অভিযুক্ত ব্যক্তি ওই নারীর রুমে প্রবেশ করেন এবং তাকে বলেন যে, তিনি একজন ডাক্তার।

এরপর অভিযুক্ত তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তিনি (নারী) তাকে বলেছিলেন যে, তার শরীরের ব্যথা রয়েছে। অভিযুক্ত জানায়, তার ম্যাসেজ প্রয়োজন। এজন্য তার পোশাক খুলে ফেলা হয়। তারপরে তিনি তাকে ধর্ষণ করেন।

এদিকে এ ঘটনায় কোয়ারেন্টিন সেন্টারে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পানভেল পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তি সংক্রমণ থেকে সেরে উঠলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft