1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

বগুড়ায় পিকআপের চাপায় ৩ শ্রমিক নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

বগুড়ার মাটিডালীতে পিকআপের চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শনিবার সকালে মাটিডালী বাস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।জানা গেছে, মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিনমজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ। এ সময় পিকআপটি দিনমজুরের হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন সেখানে চিকিৎসাধীন।বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, হতাহতরা সবাই কাজের সন্ধানে মাটিডালী এলাকায় এসেছিলেন। পিকআপসহ চালককে আটক করা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft