1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ফাহিম হত্যা: সাবেক ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে খুন হওয়া ফাহিম সালেহর সাবেক ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার হন টাইরিজ ডেভন হাসপিল। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করা হতে পারে।

বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহপ্রতিষ্ঠাতা ফাহিমের টুকরো লাশ গত মঙ্গলবার উদ্ধার করে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিলের যোগসূত্র পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল শীর্ষক প্রতিষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিমের চিফ অব স্টাফ হিসেবে কাজ করতেন হাসপিল। কাগজে-কলমে ওই পদে থাকলেও কার্যত হাসপিল ছিলেন ফাহিমের ব্যক্তিগত সহকারী।

সূত্র জানায়, ফাহিমের এক লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন হাসপিল। সেটা টের পেয়ে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আপসে অর্থ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন ফাহিম। তবে হাসপিল সেই পরিকল্পনা থেকে সরে এসে ফাহিমকে হত্যা করেন। ‘উদারতার ঘটনা হত্যাকাণ্ডের ঘটনায় পরিণত হয়েছে’—এমন মন্তব্য করে ওই সূত্র।

ফাহিমের ফ্ল্যাট বরাবর যে লিফট থামে, সেটির ভেতরে থাকা সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত সোমবার বিকেলে ফাহিম ও হাসপিল একসঙ্গে ফ্ল্যাটটিতে যান। তখনই সর্বশেষ ফাহিমকে জীবিত দেখা গেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানায়, সেদিন টেজার (পলায়নপর সন্দেহভাজনদের আটকাতে পুলিশের ব্যবহৃত বিশেষ অস্ত্র) দিয়ে ফাহিমকে পাকড়াও করার পর ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেন হাসপিল। পরদিন মঙ্গলবার ফিরে এসে তিনি ফাহিমের দেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলেন। তারপর আলামত মুছে ফেলার কাজে হাত দেন। সব কাজ শেষ করার আগেই সেখানে ফাহিমের বোন পৌঁছে যাওয়ায় হাসপিল কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যান।

তদন্তে জানা গেছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত নিশ্চিহ্ন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে, সেগুলো ম্যানহাটনের ওয়েস্ট ২৩ স্ট্রিটের একটি দোকান থেকে কেনা হয়েছে। হাসপিলের ক্রেডিট কার্ড ব্যবহার করে সেগুলো কেনা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft