1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

পীরগঞ্জে উদ্ধার অভিযান সমাপ্তী’র ১৮ ঘন্টা পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জের ৮ নং রায়পুর ইউনিয়নের আখিরা নদীতে নিখোঁজ যুবকের ১৮ ঘন্টার উদ্ধার অভিযান সমাপ্তী ঘোষণার পর লাশ ভেসে উঠলো নদীতে। নিখোঁজ যুবক বাহাদুরপুর গ্রামের সানাউল্লাহর পুত্র নাঈম ইসলাম (১৭) বলে জানা যায়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উক্ত যুবক বেলা ১২টায় কয়েকজন বন্ধুসহ উক্ত নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে অপর বন্ধুরা লক্ষ্য করেন যে, নাঈম ইসলাম পানিতে ডুব দেয়ার পর আর উপরে ভেসে উঠছে না। দীর্ঘক্ষন গ্রামের লোকজনসহ তাকে খুঁজে না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর পর নিরাশ হয়ে উদ্ধার অভিযান বন্ধ করে। গত বুধবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডুবুরি দল প্রায় ৪ কিলোমিটার নদীতে টানা উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্তী ঘোষণা করেন।

এ ব্যাপারে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন শর্মা বলেন, লাশ ভেসে না ওঠা পর্যন্ত তাকে আর পাওয়া যাবে না। এদিকে লাশ ভেসে ওঠার অপেক্ষায় পুরো নদী পাহারা দেয়ার এক পর্যায়ে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় হঠাৎ নিখোঁজ যুবকের লাশটি পানিতে ভেসে ওঠে। পীরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার পূর্বক পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় অত্র এলাকার আশপাশে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft