
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দকৃত অসচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিধবা-১২২টি, প্রতিবন্ধী-৭০টি ও বয়স্কভাতা-১৪৭টি ভাতা বই বিতরণ করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃদাঃ) নাজমুল হোসেন, ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ইউপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।