
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া হতে পলাশবাড়ী উপজেলা শহরের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকলেও দূর পথ অতিক্রম করে এই অঞ্চলের কৃষকদের পলাশবাড়ীর কালীবাড়ীহাট ও মেরীরহাটে অনেক কষ্টে আসতে হতো। অনেকে আবার কাছাকাছি হওয়ায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাঘেরহাটে গিয়ে হাট-বাজার করতো। এই ইউনিয়নের অধিকাংশ কৃষকসহ সাধারন মানুষ ঘোড়াঘাট উপজেলার বাঘেরহাটে গিয়ে বিভিন্ন পন্য বাজারজাত করার ফলে তাদের নানা রকম হয়রানীর স্বীকার হতে হয়েছে। এমতবস্থায় হোসেনপুর ইউনিয়নের কৃষকসহ সর্বসাধারনের দীর্ঘদিনের দাবি ছিলো পলাশবাড়ী উপজেলার শেষ প্রান্ত ঘেষে করতোয়া পাড়ার আমবাগান নামক স্থানে একটি কৃষি হাট ও বাজার স্থাপন করার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত এমপি ডা: মো: ইউনুস আলী সরকার মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি কৃষকসহ জনগনের দীর্ঘদিনের দাবীর প্রতি সদয় হয়ে উল্লেখিত স্থানে একটি কৃষি হাট ও বাজার লাগানোর জন্য সিদ্ধান্ত গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই শুক্রবার দুপুরে কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে উল্লেখিত স্থানে ” উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট-বাজার” নাম করণ করে হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় পলাশবাড়ী উপজেলা কৃষকলীগ যুগ্ম- আহবায়ক ও উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রধান পাপুল, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট বাজার কমিটির পরিচালক তৌফিকুল আমিন মন্ডল টিটু, ছাড়াও কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।