1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পলাশবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় অবঃ সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর দাফন সম্পূন্ন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সৈনিক, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সৈনিক বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পূর্বে পুষ্পমাল্য অর্পণ করে সম্মান প্রদর্শন ও সালাম প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। মরহুম বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর আত্মার শান্তি কামনা করে পুস্পমাল্য অর্পন করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা শাখা, উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সদস্য ও সর্বসাধারণের উপস্থিতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনো (৭৫) উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ মহিউজ্জামান খোকন প্রমূখ।

উল্লেখ্য, মরহুম অবসরপ্রাপ্ত সৈনিক, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনো (৭৫) গতকাল রাত্রি ৯টায় অসুস্থতাজনিত কারণে ৫নং মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুজরুক বিষ্ণুপুর গ্রামের নিজবাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft