
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ জুলাই রবিবার সকালে শহরের কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম (৪২) ৫নং মহদীপুর ইউপি সদস্য। সে দুর্গাপুর গ্রামের মৃত- আমজাদ হোসেনের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ ইউপি সদস্য আমিনুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।