
গাইবান্ধার পলাশবাড়ীতে ২নং হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়ীকে হাতে-নাতে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে থানার এসআই সঞ্জয় সাহার নেতৃত্বে একটি টিম ২নং হোসেনপুর ইউ’পির অন্তর্গত লক্ষীপুর মৌজাস্থ মেরীরহাট বাজারে পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক পাকা সড়কের পশ্চিম পার্শ্বে ৪নং আসামী মোঃ সামছুল আলম এর চায়ের দোকানের ভিতর ইলেকট্রিক ডিভাইস ট্যাব সফটওয়ারের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার দিগদারী গ্রামের আব্দুস সামাদের ছেলে লেবু মিয়া (৩০), একই গ্রামের নূর হোসেনের ছেলে ওয়াসিম শেখ (২২), মৃত আবুল হোসেনের ছেলে আলিম (৩৮), পশ্চিম নয়নপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সামছুল আলম (৩৭) ও সাইনদহ গ্রামের তজের উদ্দীনের ছেলে হারুন মিয়া (৪৭)।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
জুয়াড়ীদেরকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।