
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় সংসদ উপ- নির্বাচনে পলাশবাড়ী উপজেলায় ৬৪ ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে।
৬ জুলাই সোমবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এসব ভাতার অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় জেলা আনসার-ভিডিপি সহকারি কমান্ড্যান্ট মুহাম্মদ তৌহিদুজ্জামান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ময়নুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ৩১-গাইবান্ধা-৩ জাতীয় সংসদ উপ- নির্বাচনে পলাশবাড়ী উপজেলায় ৬৪ ভোট কেন্দ্রে নিয়োজিত ১২৮ জন পিসি আনসার সদস্যের বিপরীতে প্রত্যেককে ২ হাজার ৯শ’ ৩১ টাকা ২৫ পয়সা এবং ৬৪০জন সাধারণ আনসার-ভিডিপি সদস্যের বিপরীতে প্রত্যেককে ২ হাজার ৬শ’ ৮১ টাকা ২৫ পয়সাসহ মোট ২১ লাখ ৯৩ হাজার ৫শ’ ৬০ টাকা ভাতা হিসেবে বিতরণ করা হয়।