1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

নিম্ন আদালত খুলে দেয়া হচ্ছে ৫ আগস্ট

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

আগামী ৫ আগস্ট থেকে দেশের সব নিম্ন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কাজ পরিচালনা হবে বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে আগামী ৫ আগস্ট হতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

এতে আরো বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবাইকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩০ জুলাইয়ের জারিকৃত বিজ্ঞপ্তিতে বর্ণিত আদালত প্রাঙ্গণ এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নিদের্শনা প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গত ২৫ মার্চের পর থেকে করোনা বিবেচনায় দেশের নিম্ন আদালতে শারীরিক উপস্থিতিতে মামলা, আবেদন দায়ের ও শুনানির সুযোগ বন্ধ রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft