1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ভারত: জয়শংকর

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বেশ কয়েকবার চেষ্টা করেও মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হয়েছে। মূলত রোহিঙ্গা শরণার্থীদের তীব্র আপত্তির কারণেই বাংলাদেশের কয়েকটি প্রয়াস কার্যত ব্যর্থ হয়েছে। তবে এখন চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে এবার বাংলাদেশে পক্ষ দাঁড়ালো ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকরের দাবি, দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনের পক্ষে ভারত।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে একটি চিঠি লেখেন ড. এস. জয়শংকর। সেখানে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দেন।

চিঠিতে জয়শংকর উল্লেখ্য করেন, বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সকলের মঙ্গল নিহিত।

চিঠিতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন ড. এস. জয়শংকর। তাছাড়া দু’দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পারিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও তিনি পত্রে উল্লেখ করেন।

জয়শংকর এমন সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন ব্যক্ত করলেন যখন প্রতিবেশী চীনের সঙ্গে তাদের চরম উত্তেজনা চলছে। রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতারিত করতে চীনের ইন্ধন আছে বলেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। রোহিঙ্গা সংকটে মিয়ানমার চীনের একচেটিয়ে সমর্থন পেয়ে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft