মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

ট্রোলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে করণ!

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬৮ বার পড়া হয়েছে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থকেেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক করণ জোহর। কফি উইথ করণ-এ আলিয়া, অনন্যাদের সামনে কেন সুশান্তকে অপমানিত করা হয় বলে প্রশ্ন তোলেন কেউ কেউ। আবার কেউ বলতে শুরু করেন, বলিউডের হাই প্রোফাইল বাড়ির সন্তানদের নিয়ে পরপর ছবি করে বি টাউনে স্বজনপোষণের ট্রেন্ড শুরু করেছেন করণ। সুশান্তের মতো একজন অভিনেতাকে সুযোগ না দিয়ে করণ জোহর স্বজনপোষণের অনন্য উদাহরণ তৈরি করেছেন বলেও অনেকে আক্রমণ করতে শুরু করেন পরিচালককে। এমনকী, করণের পাশাপাশি তার দুই সন্তান এবং মাকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। যা নিয়ে করণ বিধ্বস্ত হয়ে পড়েন বলেও শোনা যায়।সামাজিক মাধ্যমে একের পর এক আক্রমণের মুখে পড়ে অবশেষে ট্রেলারদের বিরুদ্ধে করণ জোহর সরব হচ্ছেন বলে খবর। রিপোর্টে প্রকাশ, অনলাইনে যারা তাকে হুমকি দিচ্ছেন, আক্রমণ করছেন মাকে, দুই সন্তানকে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন করণ। এ বিষয়ে বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গেও করণ কথা বলেছেন। পাশাপাশি বেশ কয়েকজন প্রযুক্তি বিশেষজ্ঞর সঙ্গেও করণের কথা হয়েছে বলে খবর।

সুশান্তের মৃত্যুর পর থেকে কারা, কীভাবে করণ এবং তার পরিবারের সম্মানহানি করছে, সে বিষয়ে খোঁজ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। করণ জোহরের ঘনিষ্ঠ মহলের তরফে ওই খবর পাওয়া গেলেও, পরিচালক নিজে এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft