1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটির মামলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিসমহের সকল ক্লাসই যদি অনলাইনে নেয়া হয়, তাহলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ পালন না করলে গ্রেফতারের পর বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছে বিশ্বখ্যাত বস্টনের দুই শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসেচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড ইউনিভার্সিটি।

৮ জুলাই বস্টনে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়েরকৃত এ মামলায় ট্রাম্প প্রশাসনের ৬ জুলাইয়ের নির্দেশকে স্থগিতের আবেদন জানানো হয়েছে। ভিসা কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং যারা সেপ্টেম্বরে শুরুতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস করতে আসতে অপেক্ষমান, তাদেরকে না আসতে দেয়ার যে নির্দেশনা জারি করা হয়েছে তা একেবারেই ‘বেআইনি’ বলে অভিহিত করা হয়েছে মামলার আবেদনে।

এ মামলার বিবাদী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের অধীনেই অভিবাসন দফতর। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওই বিধি কার্যকর করার কথা ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর। তাদেরকেও বিবাদি করা হয়েছে।

অন্তত: ১৪ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে দায়েরকৃত মামলায়। শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের আর্জিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চে করোনা তাণ্ডবের শুরুতেই ফেডারেল প্রশাসনের যাবতীয় বিধি-নিষেধ মেনে চলছে তারা। সেখানেও বলা হয়নি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে কিংবা সেপ্টেম্বরের কোর্সে নতুন করে কেউ আসতে পারবে না।

উল্লেখ্য, এই মামলার সাথে নীতিগত সমর্থন রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের। খুব শীঘ্র ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার হতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft