1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

চার মাসের বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক বুধবার তারা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধ না করায় সংশ্লিষ্টরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

ঈদের আগেই বোনাস ও শ্রমিক-কর্মচারীদের শ্রমের মূল্য মাসিক বেতনভাতা এবং আখচাষীদের সরবরাহ করা আখের ন্যায্য মূল্য পরিশোধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক ইক্ষু উন্নয়ণ সহকারী (সিডিএ) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা আব্দুর রশিদ ধলু ও সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শ্রমিক নেতা আলী আজগর প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft