1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গৃহ পরিচারিকার ধর্ষণকারিকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধা পিবিআইকে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গৃহ পরিচারিকাকে ধর্ষণকারি সুনির্দিষ্ট মামলার আসামি গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলীসহ গাইবান্ধা জেলার সংঘটিত নারী শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে ১৩ জুলাই সোমবার বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে গাইবান্ধা জেলা পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবী, সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহবায়ক ইসরাত জাহান লিপি, সদস্য আফরোজা বেগম প্রমুখ।

স্মারকলিপি প্রদান পূর্বে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশের ন্যায় এই সময় গাইবান্ধা জেলাতেও কয়েকটি নারী শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষক বিত্তশালী ও ক্ষমতাবান হওয়ায় পার পেয়ে যাচ্ছে। সম্প্রতি অন্যতম ঘটনা হলো গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী তার গৃহপরিচারিকা কিশোরীকে ধর্ষণ করে এবং তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না।

ফলে নেতৃবৃন্দ উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বলেন, প্রশাসনের এ ভুমিকার কারণে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাবে। আমাদের সমাজে বিচার হীনতার কারণে খুন, ধর্ষন হচ্ছে। তাই অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ধর্ষনকারী শিক্ষক ইউনুস আলীসহ গাইবান্ধা জেলায় সংগঠিত নারী শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft