1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গণপরিবহন চলবে, ৩ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল আজহায় গণপরিবহন চলবে; তবে আগের তিনদিন বন্ধ থাকবে ভারী যানবাহন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের তিনদিন বন্ধ থাকবে। বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন লঞ্চ চলাচল করবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সব সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে, এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এটা আমরা সমন্বয় করে নেবো। আমি যতটুকু মনে করি, বাস ও ট্রেনেও এরকমই হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল আজহায় জনসাধারণের চলাচল সীমিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ পেয়ে ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন সারাদেশে গণপরিবহন বন্ধের ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এ নির্দেশনা দিয়ে বিআরটিএর মহাপরিচালক বরাবর মঙ্গলবার চিঠি দেয়া হয়।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft