1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

খাদ্য-সুচিকিৎসা, নদীভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বানভাসী মানুষের সহায়তায় পর্যাপ্ত খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি নদীভাঙ্গন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরাম। একই সঙ্গে গাইবান্ধা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, আইসিইউ-ভেন্টিলেশনের আয়োজনসহ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

কাজ-খাদ্য-সুচিকিৎসা ও নদীভাঙ্গন-বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে ২২ জুলাই বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরাম। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দলটির জেলা সদস্য সদস্য সচিব মনজুর আলম মিঠু, জাহেদুল হক, কৃষ্ন চন্দ্র পাল,শামিম আরা মিনা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বন্যার পানিতে ডুবে এবং নদীভাঙ্গনের কবলে পড়ে জেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। এসব দুর্গত মানুষদের জন্য সরকারি সহায়তা নেই বললেই চলে। করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অথচ জেলা-উপজেলায় করোনা টেষ্ট এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আয়োজন নেই। তার উপরে নতুন করে সরকার করোনা টেষ্টের জন্য ফি নির্ধারন করেছে ২০০-৫০০ টাকা। প্রতিদিনই প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুবরন করছে মানুষ। বক্তারা স্বাস্থ্য বিভাগের ব্যাপক অনিয়ম-দূর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দূর্নীতিবাজ মন্ত্রী-আমলাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। তারা বলেন, করোনা রোগীদের জন্য পর্যাপ্ত আইসোলেশন সেন্টার নেই, অল্প যতটুকু আয়োজন আছে সেখানে রোগীদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ না করার অভিযোগ উঠেছে।

নেতৃবৃন্দ দ্রুত গাইবান্ধা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস, আইসিইউ-ভেন্টিলেশনের আয়োজনসহ চিকিৎসা সেবা নিশ্চিত, করোনায় কর্মহীন হয়ে যাওয়া মানুষদের বিনামুল্যে তিন মাসের খাদ্য, এ বি সি ক্যাটাগরি করে রেশন সরবরাহ, এনজিও-ক্ষুদ্র ব্যাংক ঋন মওকুফ, অবিলম্বে শহজ শর্তে-স্বল্প সুদে ব্যাংক ঝৃন প্রদানের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান।

বক্তারা, সরকারী পাটকল বন্ধ করে ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গনবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। তারা গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে সরকারি সহায়তা সহ বর্ষা মওসুম শুরুর আগেই বাঁধগুলো মেরামত করার দাবী করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft