1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া

কুয়েতের নাগরিক নন এমপি পাপুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৬ বার পড়া হয়েছে

মানব ও অর্থপাচার এবং ঘুষ লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক টুইটবার্তায় এ দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব টাইমসের।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক– বিষয়টি সত্য নয়। এ বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের দরজা সবসময় খোলা।

এমপি পাপুলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে সংসদে। বুধবার বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সে কুয়েতের নাগরিক কিনা, সে বিষয়ে কুয়েতের সঙ্গে আমরা কথা বলছি। আর যদি এটি হয়, তার পদটি (লক্ষ্মীপুর-২ আসন) খালি করে দিতে হবে। সব কিছু আইন অনুযায়ী চলবে।

এর আগে মঙ্গলবার পাপুলের কুয়েতে অবস্থানের বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, পাপুল কোনো সরকারি পাসপোর্ট নিয়ে কুয়েত যাননি। তিনি কুয়েতে ২৯ বছর ধরে ব্যবসা করেন। ওখানকার কোম্পানির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক। সে দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশের এ সাংসদকে তারা সে দেশের একজন ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করেছে।

পাপুল বর্তমানে কুয়েতের কারাগারে বন্দি। সেখানে ২১ দিন থাকতে হবে তাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft