1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

করোনা শনাক্তের ২৮ দিন পর কাজে যোগ দেওয়া যাবে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ১৪৬ বার পড়া হয়েছে

লক্ষণ-উপসর্গ মুক্ত হওয়া সাপেক্ষে করোনা শনাক্তের পর ২৮ দিন পার হলে কাজে যোগ দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা।

তিনি বলেন, সুস্থ হয়ে যাওয়ার পর অনেকেরই কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে যে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। লক্ষণ-উপসর্গ মুক্ত হলে তিনি আরও ১৪দিন কোয়ারেন্টিন থেকে স্বাভাবিকভাবে কাজে ফিরবেন।

যদিও ক্লিনিক্যাল গাইডলাইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি এই সময়টিকে ১০ দিন বলেছে, তবুও অতিরিক্ত সতর্কতা বিবেচনা এখানে ১৪ দিন বলা হচ্ছে। লক্ষণ উপসর্গ মুক্ত হলে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারা কাজে ফিরে যেতে পারবেন। সুতরাং নিয়োগকর্তা যারা আছেন তারা এই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মী, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদের কাজে ফিরতে সহায়তা করবেন। এক্ষেত্রে আর কোনও পরীক্ষার দরকার হবে না।

প্রসঙ্গত: গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এর পর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৯২৬ জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft