1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

করোনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসের সবচেয়ে বড় সংকট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৯ বার পড়া হয়েছে

এখন পর্যন্ত যত ধরণের ব্যাধি নিয়ে বৈশ্বিকভাবে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার মধ্যে করোনাভাইরাসকেই সবচেয়ে মারাত্মক বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রধান।

টেড্রোস আডানোম গেব্রিয়াসুস বলেছেন, সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণের জন্য এ সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির সভা আহ্বান করবেন তিনি।

এর আগে আরো পাঁচবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিকভাবে জরুরি অবস্থা জারি করেছিল- ইবোলা প্রাদুর্ভাব নিয়ে দুইবার, জিকা, পোলিও ও সোয়াইন ফ্লু।

জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে এক কোটি ৬০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, এবং সাড়ে ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন।

“বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে ৩০ জানুয়ারি যখন আমি জরুরি অবস্থা ঘোষণা করি, তখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ছিল এক শ’রও কম এবং কোনো মৃত্যুও ছিল না।”

“কোভিড-১৯ আমাদের পৃথিবী বদলে দিয়েছে। এটি সারা দুনিয়ার সব মানুষ, কম্যুনিটি আর সব জাতিকে এক জায়গায় নিয়ে এসেছে, আবার বিচ্ছিন্নও করেছে পরস্পরের থেকে।”

ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দেশে যা ঘটেছে-

* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রেইন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাস আক্রান্ত হলেন।

* স্পেন থেকে যুক্তরাজ্যে ফেরা যে কোন ব্যক্তিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ব্রিটেনের এমন পদক্ষেপের পর স্পেন দাবি করেছে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং ভ্রমণের জন্য দেশটি এখন নিরাপদ।

* ভিয়েতনামে এপ্রিল মাসের পর ১৫জন কোভিড-১৯ রোগী শনাক্ত হবার পর উপকূলীয় শহর ডা নাঙ ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

* মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মর্ডানা করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

* বেলজিয়ামে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে লকডাউন না দিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসুস বলেছেন, সীমান্ত বন্ধ করে, অর্থনীতি ক্ষতি সহ্য করে বিশ্বব্যাপী দীর্ঘদিন জরুরি অবস্থা জারি রাখা সম্ভব নয়।

তবে, কোনো দেশে নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে লকডাউন দেয়ার বিষয়ে একমত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দ।

“কিন্তু সেটি হতে হবে সংক্ষিপ্ত, ছোট ছোট ভৌগলিক এলাকায় এবং কার্যকর।”
সূত্র : বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft