1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া

করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম মারা গেছেন।

শনিবার সকাল ৯টার দিকে আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাপরিচালক আমিনুল ইসলাম হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গত ২২ জন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন আমিনুল ইসলাম। পরের দিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেসময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান।

পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন।

আমিনুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর যোগদান করেন।

সুদীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, খাদ্য মন্তণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আমিনুল ইসলাম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মহাপরিচালক হিসেবে যোগদান করেন। চলতি বছরের জুনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘নিয়ন্ত্রণাধীন দফতর/সংস্থা’ কাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ অর্জন করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft