1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

এখন সকল কাজ চলছে পুরোদমে : কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। বৈশ্বিক উন্নয়ন কাজে আকস্মিক বাধা এলেও এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে। গত দুই/তিন মাসে কিছু প্রকল্পের সীমিত আকারে কাজ হয়েছে। এখন সকল কাজ চলছে পুরোদমে।’

রবিবার (৫ জুলাই) সরকারি বাসভবনে থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার, জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট। বছরের পর বছর নানান দুর্যোগ মোকাবিলা করেই আজকের উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম দেশরত্ন শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ‘সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২ টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’

বিএনপির কাছে জানতে চেয়ে কাদের বলেন, চিহ্নিত অপরাধী ছাড়া বিএনপির উল্লেখযোগ্য কোন নেতা গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জানতে চাই, বিএনপির কোন শীর্ষ নেতা, তাদের ৫৯২ সদস্যের কেন্দ্রীয় কমিটির কোন নেতা জেলে গেছেন? চাল চুরিসহ যারা নানা অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয় তারা অপরাধী। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তারা অপরাধী। সরকার নিজেদের লোকজনকেও এ ব্যাপারে ছাড় দেয়নি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতিদিন অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।’

তিনি বিএপির প্রতি পাল্টা প্রশ্ন রেখে বলেন- ‘ত্রাণের মালামাল চুরিসহ নানান অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন তাদের পরিচয় তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন-আদালত ব্যবস্থা কি নেবে না?’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft