1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ব্যাংক ঋণ অনুমোদনে ভ্যাটের তথ্য বাধ্যতামূলক করার বিষয়ে জারিকৃত নির্দেশনা প্রত্যাহার করেছে এনবিআর।

উল্লেখ্য, গত ১৮ই জুন এনবিআর বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য যে নির্দেশনা জারি করে, তাতে বলা হয় গ্রাহক ঋণের আবেদন করলে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ‘অতিরিক্ত’ হিসেবে ভ্যাট রিটার্নের তথ্য যাচাই-বাছাই করতে হবে। অর্থাৎ ব্যাংক ঋণ অনুমোদনে ভ্যাটের তথ্য বাধ্যতামূলক করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কোভিড-১৯ অতিমহামারির সময়ে করদাতাগণ ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনরূপ যেন সমস্যার সম্মুখীন না হন এবং সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ক্ষতিগ্রস্তরা সহজে পেতে পারেন সেটি নিশ্চিত করতে ঋণ গ্রহণকারীর ভ্যাট তথ্য বাধ্যতামূলক করার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

ঋণ প্রস্তাবের সঙ্গে ভ্যাট তথ্য দাখিল করার জন্য গত ১৮ই জুন জারিকৃত নির্দেশনাটি বাতিল করা হয়েছে মর্মে ভ্যাট নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মঙ্গলবার কেন্দ্রিয় ব্যাংককে একটি পত্র পাঠিয়েছে।

এ বিষয়ে ভ্যাট নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুশফিকুর রহমান বলেন, অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধির কৌশল হিসেবে করদাতাদের ভ্যাট দাখিলপত্রে প্রদর্শিত ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্যাদির সঠিক যাচাই কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক হিসাব বিবরণী বা নিরীক্ষা প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়। কিন্তু দেশে বিদ্যমান করোনা অতিমহামারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে জারিকৃত ওই নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে করদাতারা যেন কোনরূপ সমস্যার সম্মুখীন না হন, সেজন্য নির্দেশনাটি বাতিল করা হলো।

এর পাশাপাশি করোনা প্রার্দুভাব মোকাবিলায় সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে,সেটি যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজে পেতে পারে তা নিশ্চিত করার বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি বলে তিনি জানান।

মুশফিকুর রহমান বলেন, এনবিআরের নির্দেশনাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে কোন কোন ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। কিন্তু আমরা মনে করি দেশের ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন জরুরি। তাই এই নির্দেশনার কারণে কেউ যেন ঋণ থেকে বঞ্চিত না হন, সেজন্য ওই নির্দেশনাটি বাতিল করা হলো।

তবে অডিটের মাধ্যমে ব্যাংকে দাখিলকৃত তথ্যাদি যাচাইয়ে এনবিআরের যে চলমান কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft