1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোরে বাতাং নগরীর ১শ’ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস জানায়, শক্তিশালী এ ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৫শ’ কিলোমিটারেরও বেশি গভীরে।

দক্ষিণপূর্ব এশীয় এ দেশের অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে বারবার ভূমিকম্পের এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রিং অব ফায়ারে টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়ে থাকে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।

২০০৪ সালে সুমাত্রা উপকূলে রিখটার স্কেলে ৯ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় এ অঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে। সূত্র: এএফপি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft