শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আসিফের বিরুদ্ধে মানহানির মামলা করলেন মুন্নি

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়।

সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন।

এদিকে আসিফ-মুন্নির তিনটি দ্বৈত অ্যালবাম আছে, দুজন প্লেব্যাক করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু কদিন ধরেই আসিফ ও মুন্নির সম্পর্ক ভালো যাচ্ছে না।

মামলা প্রসঙ্গে মুন্নি বলেন, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে তখনই সে মামলা করতে বাধ্য হয়। গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সতর্ক করেছেন সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্টো আসিফ বলেছেন, পারলে কিছু করে দেখাতে। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক। তাই আইনি পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। আশা করছি, সঠিক বিচার পাব। আসিফ জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft