1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

আপনি থাকবেন অথবা মাদক থাকবে: ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির হুশিয়ারি

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না।

সোমবার (২০ জুলাই) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আইজিপি এ সব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের ভেতরে এবং বাইরে কোনো রকম দুর্নীতি থাকতে পারবে না। পুলিশে কোন ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না।

আইজিপি বলেন, আসুন, আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয়। এর প্রমাণ বর্তমান করোনাকালে পুলিশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা।

পুলিশ প্রধান বলেন, পুলিশ ফোর্সের কর্মক্ষমতার সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা দিতে হবে।

তিনি বলেন, ইউনিট কমান্ডারদেরকে তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে, এক্ষেত্রে কোন ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার, ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে।

আইজিপি বলেন, খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিং এর বর্তমান ধারাকে আরো সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সমূহের কার্যক্রম রিভিউ করতে হবে। এছাড়াও পুলিশিং সেবাকে জনগনের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়াজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft