1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে ১২ জন নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে ফের ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার থেকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে মঙ্গলবার তা তৃতীয় দিনে গড়ায়। দেশ দুটির উত্তরাঞ্চলীয় সীমান্তে চলা দুই পক্ষের সংঘর্ষে আরও ১২ জন নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ দিন আজারবাইজানের সাত সৈন্য ও এক বেসামরিক নিহত হয়, অপরদিকে আর্মেনিয়ার চার সৈন্য নিহত হয়।

এর আগে রোববার ও সোমবারের সংঘর্ষে আজারবাইজানের চার সৈন্য নিহত ও পাঁচ জন আহত আর আর্মেনিয়ার তিন সৈন্য ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছিল।

প্রতিবেশী দেশ দু’টির সংঘর্ষকে ঘিরে বিশ্ব বাজারে তেল ও গ্যাস সরবরাহের করিডর হিসেবে ব্যবহৃত দক্ষিণ ককেশাস অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠার হুমকিতে পড়তে পারে, এমন সম্ভাবনার কারণে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন।

আর্মেনীয় নৃগোষ্ঠী অধ্যুষিত আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সাবেক এই দুই সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে, তবে এবারের সংঘর্ষের ঘটনাটি ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আর্মেনিয়ার তাভুশ অঞ্চলে ঘটেছে।

উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্রবিরতি লঙ্ঘন ও গোলাবর্ষণের অভিযোগ করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft