1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সারাদেশে ভাতা ও ত্রাণ উপকারভোগী ৮০ লক্ষাধিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

কোভিড-১৯ পরিস্থিতিতে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জুন পর্যন্ত ৮০ লাখ ৯ হাজার উপকারভোগীর মধ্যে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ভাতা বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ত্ত্বাবধানে এই ভাতা বিতরণ করা হয়। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
ভাতা ও ত্রাণবিতরণে সারাদেশে উপকারভোগীর মধ্যে রয়েছে- বয়স্ক ভাতা কর্মসূচিতে উপকারভোগী ৪৪ লাখ, বিধবা ও স্বামীনিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে ১৭ লাখ, অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা কর্মসূচিতে ১৫ লাখ ৪৫ হাজার, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে এক লাখ, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ৫ হাজার ৭৬৭, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ১০ হাজার, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ৭১ হাজার, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচিতে উপকারভোগী ৫০ হাজার, ক্যান্সার, কিডনী লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী, প্যারালাইজড, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে ৩০ হাজার এবং বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান ৯৭ হাজার ৫শ জন।
অন্যদিকে, সুবিধাবঞ্চিত শিশুসুরক্ষা কার্যক্রমের অধীনে ৮৫টি সরকারি শিশু পরিবার, ৬টি এতিমখানা ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-, ৩টি মহিলাদের আর্থসামাজিক প্রশিক্ষণকেন্দ্র, ৬টি ছোটমনি নিবাস, ১টি ডে- কেয়ার সেন্টার, ১৩টি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র এবং ৩টি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সরকারি উপকারভোগী ১৭ হাজার এবং ৩ হাজার ৯২০টি বেসরকারি
ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় উপকারভোগী ৯৭ হাজার শিশু।
এছাড়াও বিশেষ ত্রাণ হিসেবে ২ লাখ ৭৬ হাজার ৬৭৩ জনকে খাদ্য সহায়তা ও নগদ-অর্থ প্রদান করা হয়েছে। উপকারভোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ লাখ ২ হাজার ৭৩৬, ঢাকা বিভাগে ৮৭ হাজার ৯৩২, রংপুর বিভাগে ২২ হাজার ৯৯৪, বরিশাল বিভাগে ১৫ হাজার ৭শ, খুলনা বিভাগে ১২ হাজার ৫৮৩, রাজশাহী বিভাগে ১১ হাজার ১২৩, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৭৪, সিলেট বিভাগে ৫ হাজার ২৮৬ ও ঢাকা মহানগরে ১২ হাজার ৭৪৫ জন।
উল্লেখ্য, ত্রাণকার্যক্রমে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত ২১জন কর্মচারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে ও নিজবাসায় চিকিৎসাধীন রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft