1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সাদ এরশাদের ওপর হামলা ,শুভেচ্ছা বিনিময় পন্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের ওপর দলীয় নেতা-কর্মীরা হামলা করেছে। এ সময় তারা চেয়ার ও টেবিল ভাঙচুর করে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন-টিপু সুলতান (৩২)।

জানা গেছে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন পল্লী নিবাসে যান রংপুর মহানগর জাতীয় পার্টির ২৭, ২৮, ৩০, ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনে বসে শুভেচ্ছা বিনিময় করছিলেন সাদ এরশাদ।

এ সময় সাদ এরশাদকে উদ্দেশ্য করে ২৭নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক টিপু সুলতান রংপুরী একটি ডিও লেটারে স্বাক্ষর না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এমপি সাদ এরশাদের স্ত্রী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠলে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় টিপু সুলতানকে গ্রেপ্তার করায় আরেক দফা হামলা করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

তবে সাদ এরশাদের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, অতর্কিতভাবে উপস্থিত হয়ে সাদ এরশাদকে উদ্দেশ্য করে গালাগালের এক পর্যায়ে তার ওপর হামলা করতে উদ্যত হয় ২৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান। সে সময় উপস্থিত নেতা-কর্মী ও ভবনের স্টাফরা তাকে ধরে ফেলে।

খবর পেয়ে তাজহাট থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনার সময় সাদের স্ত্রী মাহিমা এরশাদও সেখানে ছিলেন। তবে তারা দুজন অক্ষত থাকলেও রাত সাড়ে ৮টার দিকে আরেক দফা হামলা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft