1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে সরকার: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতেরর হিড়িক চলছে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী এই করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন টু শব্দ করতে না পারে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে সরকার।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, গত পরশু রাতে সাটুরিয়া থানা পুলিশ তিল্লি গ্রামের বিএনপি নেতার কন্যা ও বিএনপি নেত্রী মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এবং গুজব ছড়ানোর মিথ্যা অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার ছাত্রদলের নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে দেশব্যাপী। বর্তমান গণবিরোধী সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করার মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী এই করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন টু শব্দ করতে না পারে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে।

চারদিকে সীমাহীন ব্যর্থতা, করোনাভাইরাসের প্রকোপে বাঁধভাঙা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোভিড-১৯ আক্রান্ত মানুষের এ দেশে কোনো চিকিৎসা নেই। হাসপাতালে করোনারোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছেন। রোগীর তুলনায় শয্যা একেবারেই ন্যূনতম। আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছেন। চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছেন। এক দুর্ভিক্ষের ঘন-ছায়া সারাদেশে বিস্তার লাভ করছে। এই কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবিলা না করে বরং মিথ্যা অহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে। আর বিএনপিসহ বিরোধী দল ও মত যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য আগের মতোই রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো হচ্ছে নির্দয়-নিষ্ঠুরভাবে। পলির মতো একজন নারী নেত্রীও গ্রেফতারের হাত থেকে রেহায় পায়নি। এই করোনাকালেও পলি ও সাজ্জাদের মতো বিএনপির নেতাকর্মীরা সরকারি নির্যাতনের শিকার হচ্ছেন। সরকারের এহেন কর্মকাণ্ড অমানবিক ও কাপুরুষোচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি অবিলম্বে মাহমুদা পলি আক্তার ও ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft