1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মাদক সম্রাট মো. সোহেল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত আড়াইটায় উপজেলার রূপকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়ার গাজীর পাড়া কুতুবুর দীঘির পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, এতে সাতকানিয়া থানার ৫ পুলিশ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন।

এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মোসাদ্দেকের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft