1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

যশোররে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী মনিরুল ইসলাম (৪৩) ও মিজানুর রহমান বিশ্বাস (৪৫)। মনিরুল অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে। মিজানুর খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে। ইজিবাইকের অপর যাত্রী ইনামুল ইসলাম (১৮) আহত হয়েছেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। সকাল সাতটার দিকে সেটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ওঠে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-০১৫৬) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft