1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় গুলি,পুলিশসহ নিহত ৩

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

মেক্সিকোয় জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের বের করা মোটর শোভাযাত্রায় গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। মারা যাওয়া অন্যজন নারী।

আহত হয়েছেন মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব। শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

এক টুইটবার্তায় হামলার ঘটনাটি নিশ্চিত করে সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম লিখেছেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এই হামলার পেছনে জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজিকে দায়ী করছেন মেয়র।

সিজেএনজি হামলার পেছনে জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।

স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সিনেমার দৃশ্যের মতো মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এ সময় বড় অস্ত্র হাতে অন্তত দুই ডজনের মতো সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় শোভাযাত্রায় থাকা লোকজন দ্বিগ্বিদিক ছুটতে থাকেন। এতে দুই পুলিশ সদস্য ও এক নারী নিহত হন।

গুলিতে গার্সিয়ার শরীরের কাঁধসহ তিন স্থানে গুলি লাগে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft