1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

মায়ের প্রেমিককে হত্যা করছে ছেলে

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় কৃষক বিপুল হোসেনকে (৩৫) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের দাবি, পরকীয়ার জের ধরে প্রেমিকার ছেলের হাতে খুন হয়েছেন বিপুল হোসেন।

গ্রেফতাররা হলেন- চৌগাছার হিজলী গ্রামের আবু শামার ছেল সবুজ হোসেন (১৯), আবু শামার স্ত্রী ফুলবানু বেগম (৩৮), গিয়াস উদ্দিনের ছেলে তুহিন (২৫)। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন রফিকুল নামে একজন পলাতক রয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, শুক্রবার (৫ জুন) সকালে চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর মুলিখালী বটতলার রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় বিপুলের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার ছেলে রকি আহমেদ মামলা করেন। মামলাটি পুলিশ সুপার তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে দায়িত্ব দেন।

এরপর তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (৬ জুন) মণিরামপুর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সবুজ হোসেন, তার মা ফুলবানু বেগম এবং তুহিন নামে অপর একজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে চৌগাছার পুড়াপাড়ার জনৈক ইদ্রিস আলীর পাটক্ষেতের ভেতর থেকে নিহত বিপুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর হত্যার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft