1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মালয়েশিয়ায় ইয়াবাসহ বাংলাদেশি গ্ৰেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ তিন জনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে ৮টায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট ইয়াবাসহ (২১ কেজি) তিন জনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি। যার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার মালয় রিংগিত (২ লাখ টাকা) উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য মালয় রিংগিতে ৮ লাখ (১ কোটি ৬০ লাখ টাকা)। গ্রেফতার হওয়াদের ইউরিন পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজিটিভ পাওয়া গেছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft